চট্টগ্রাম বন্দরে এনসিটি ইজারা ঘিরে কর্মবিরতি, কার্যক্রম স্থবির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৭
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে টানা আন্দোলনের কারণে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে।
টানা তৃতীয় দিন সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে শ্রমিক-কর্মচারীরা সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করেন, যা জেটি ও বিভিন্ন টার্মিনালে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করেছে। এতে বন্দর ও বিডা চেয়ারম্যানের পদত্যাগ দাবি তোলা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে একটানা ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারীরা। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম হোসেন বলেন, “যাদের বদলি করা হয়েছে, সেই আদেশ প্রত্যাহার না হলে আন্দোলন আরও কঠোর হবে। শ্রমিকদের দমন করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়।”
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিক সংকটের কারণে জেটি ও টার্মিনালগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিপিং এজেন্টদের বার্থিং সভাও পণ্ড হয়ে গেছে।
এদিকে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) পৃথক কর্মসূচি পালন করে কালো পতাকা মিছিল বের করে। সংগঠনগুলো জানিয়েছেন, এনসিটি ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন আরও বিস্তৃত হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।