রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ফেনীতে অ্যালামনাইদের ইফতার

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৩:৪৭

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেনীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোক্তার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মঞ্জুরুল আহসান রুমির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল জলিল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এবং ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ফরিদ আলম ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বিপ্লব বলেন, ফেনীতে একটি চিকিৎসা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমাদের প্রধানমন্ত্রী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা অচিরেই বাস্তবায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সোনাগাজীতে রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top