সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৫:৪৮

সংগৃহীত

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। শনিবার (৭ মার্চ) রাতে লন্ডনে পৌঁছে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ উঠছিল। তার ভাষায়, হাই কমিশনারের আচরণ ও কর্মকাণ্ডের কারণে কমিউনিটির মধ্যে বিভাজন তৈরি হয়েছে এবং মিশনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “একটা সুখবর আছে। হাই কমিশনার লন্ডনে এতদিন ডিভাইসিভ বিহেভিয়ারে কমিউনিটিকে বিভক্ত করে রেখেছেন। তিনি হাই কমিশনকে আওয়ামীকরণে ব্যস্ত ছিলেন, কিন্তু কমিউনিটি বা বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে দেখেননি। এজন্য হাই কমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবার কোনো বিদেশি মিশন প্রধানকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়।

১৫ ব্যাচের পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top