শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু, পরিবারের তিনজন নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

গতকাল বিয়ের আনন্দে মাতোয়া বাড়ি আজ শোকের স্তব্ধতা। লাল শাড়ি আর মেহেদী রঙা হাতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নববধূ মার্জিয়া আক্তার মিতু (১৮)। একই ঘটনায় নিহত হয়েছেন তার ছোট বোন লামিয়া (১১) দাদি রাশিদা বেগম (৭৫)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ঘটে ভয়াবহ সংঘর্ষ। বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মংলা থেকে আসা নৌবাহিনীর স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।
নববধূ মিতু তার বিয়ে হয়েছে একদিন আগে; বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ছোট বোন দাদিসহ রওনা হয়েছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোরে লাশ বাড়িতে পৌঁছায়। নিহতদের পরিবার কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন।
উত্তর নাকশা গ্রামে শুক্রবার সকাল ১০টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এলাকার মানুষও শোকাহত।

মাদ্রাসার শিক্ষকরা বলেন, মিতু আলিম শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল জানান, ধরনের দুর্ঘটনা আগে কখনও ঘটেনি।


কয়রা থানার ওসি মো. শাহ আলম নিশ্চিত করেছেন, ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top