শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নরসিংদীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে ঈদের নতুন জামা বিতরণ

নরসিংদী প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:২৮

নরসিংদীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে ঈদের নতুন জামা বিতরণ। ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পথশিশুর হাতে রঙিন নতুন জামা বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমটি পলাশ বাসস্ট্যান্ড, ঘোড়াশাল রেলওয়ে স্টেশন, কো-অপারেটিভ কলোনি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে এই উদ্যোগ গ্রহণ করেন। নতুন জামা পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে উঠে।

এসময় মোঃ মোস্তাফিজুর রহমান পাপন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মহৎ কাজ। ঈদে রঙিন জামা বিতরণ করে পথশিশুর মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারায় খুব খুশি লাগছে। সমাজের সবাই এগিয়ে এলে আরও অনেক শিশুর জীবন বদলে যেতে পারে।”

নতুন জামা পাওয়ায় পথশিশু তিন্নি বলেন, আমি ঈদের নতুন জামা পেয়ে খুব খুশি।”

অপর শিশু ফাতেমা যোগ করেন, ঈদের নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে।”

এই আয়োজনের মাধ্যমে পলাশে পথশিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন স্থানীয় সমাজসেবকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top