বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

শৈলকুপায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:২৯

সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জালিয়াপাড়া গ্রামে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় দুই গ্রুপ—বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরও ভাঙচুরের শিকার হয়। আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং বর্তমানে এলাকায় শান্তি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে, যাতে কোনো নতুন সংঘর্ষ না ঘটে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top