নরসিংদী পলাশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:২৫
নরসিংদীর পলাশ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ঘোড়াশাল পৌরসভার আওতাধীন পলাশ উপজেলা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ মশক নিধন স্প্রে করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ঘোড়াশাল শহর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসা এবং আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, জমে থাকা পানি এডিস মশার প্রজননের জন্য উপযুক্ত। মাত্র তিন দিন পানি জমলেই মশা জন্ম নিতে পারে। তাই টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও ছাদে পানি জমতে দেওয়া যাবে না। পানির ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখতে হবে।
পলাশ উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা এই নির্দেশনার আলোকে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।