শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

লালমনিরহাটে

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:২৩

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ছবি: নিউজফ্ল্যাশ

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে র‌্যালি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। একই সফরে সড়ক উন্নয়ন কাজ নতুন মাদ্রাসা ভবনের উদ্বোধনও করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

শনিবার সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে উপজেলা প্রশাসন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রীর নেতৃত্বে বড়বাড়ি বাজার থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে পৌঁছে শেষ হয়।

র‌্যালি শেষে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও জমে থাকা পানি যেন না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা বাড়াতে ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”

পরে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-আওতাধীন ‘খেদাবাগ আর অ্যান্ডএইচ–কাশিয়াবড়ি প্রাইমারি স্কুল ভায়া চিরামালী জিপিএস’ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

একই দিনে সদর উপজেলার খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসা-চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধনও করেন তিনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত এই ভবনটির কাজ প্রায় কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, “সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করছে। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এলাকায় নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।”

উপস্থিত ছিলেন খেদাবাগ একরামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি বেলাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top