বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

বেনাপোলে ধানক্ষেতে মিলল ইউনুস আলীর মরদেহ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৪:১৮

সংগৃহীত

যশোরের বেনাপোলের হরিণাপোতা মাঠের ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ছোটআঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ইউনুস আলীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর ধারণা, স্বর্ণ চোরাচালান সংক্রান্ত বিরোধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে সহযোগীরা হত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top