জামিনে মুক্তির এক সপ্তাহের মধ্যেই হৃদরোগে প্রাণ গেল ছাত্রলীগ নেতা মোয়াজে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:১০
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আব্দুল কুদ্দুস মোয়াজ আর নেই। একটি রাজনৈতিক মামলায় দীর্ঘ সাত মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্র জানায়, আব্দুল কুদ্দুস মোয়াজের জানাজা আজ বুধবার বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক সহকর্মী, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দীর্ঘদিন কারাবাস শেষে গত সপ্তাহে তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।