ঈদুল আজহা ঘিরে গাবতলী হাটে জাল নোট প্রতিরোধে বিশেষ নজরদারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:০৯
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট কারবারি চক্র সক্রিয় হতে পারে—এমন আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মো. সরওয়ার।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জাল নোট সংক্রান্ত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনও রাখা হবে, যাতে লেনদেন নিরাপদ থাকে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) আরও জানান, পুরো গাবতলী হাট এলাকা এবং আশপাশের সড়কে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। হাটকেন্দ্রিক যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে বড় অঙ্কের আর্থিক লেনদেন হওয়ায় জাল নোট চক্র সক্রিয় হওয়ার ঝুঁকি থাকে, তাই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।