শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

দেশের সব দোকান ও শপিং মল দুই দিন বন্ধ থাকবে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ ঘোষণা দেওয়া হয়। বিষয়টি শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের সুবিধার্থে সরকারিভাবে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি এবং পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top