শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বিমানবন্দর করার প্রতিশ্রুতি তারেক রহমানের

আবু তালেব | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৮

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায়  তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপিnfvর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (তারিখ) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে হলে উত্তরাঞ্চলের জেলাগুলোকে শিল্পসমৃদ্ধ করতে হবে। এ লক্ষ্যে ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা ভোটের মাধ্যমেই ফিরিয়ে আনা হবে। গত ১৬ বছরে স্বৈরাচারী শাসন শুধু নিজেদের স্বার্থ দেখেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থনে সরকার গঠন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

পঞ্চগড়ে চিনিকল, চা শিল্প ও রেশন শিল্প চালুর আশ্বাস দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চল কৃষিনির্ভর এলাকা হওয়ায় কৃষকদের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।

নির্বাচনী বক্তব্যে রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণের কোনও লাভ নেই। জনগণ জানতে চায়, তাদের জন্য কে কী করবে। তাই বিএনপি তাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছে।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই।” বিএনপির প্রতিটি নেতাকর্মীও বাংলাদেশকেই প্রথম ও শেষ ঠিকানা হিসেবে বিশ্বাস করে বলেও উল্লেখ করেন তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক আন্দোলন—কোথাও ধর্মের ভিত্তিতে বিভাজন ছিল না। এ দেশে সব ধর্মের মানুষ হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করেছে এবং ভবিষ্যতেও করবে। ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top