রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আবারও কমেছে সোনার দাম, আজ থেকেই কার্যকর

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬

ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরে দেশের সোনার বাজারে অস্থিরতা বিরাজ করছে। গতকাল সকালে বড় ধরনের দরবৃদ্ধির পর রাতে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

এদিকে বাজুস জানায়, নির্ধারিত সোনার দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top