দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপার দাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২৬
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার (১৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম নেমে দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় এসেছে, যা মঙ্গলবারের তুলনায় প্রায় তিন হাজার টাকা কম।
বাজুস জানিয়েছে, নতুন দাম সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে।
মূলত তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের আন্তর্জাতিক দর কমায় স্থানীয় বাজারে দামও সমন্বয় করা হয়েছে। ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দামও হ্রাস পেয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
বিশ্ব বাজারেও স্বর্ণের দাম নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ সময় বুধবার সকাল ১০:৩৫ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল চার হাজার ৯৩৫ ডলার, যা আগের দিনের তুলনায় কম। জানুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৫,৫৫০ ডলার পর্যন্ত ওঠে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।