প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৩
যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট (ইন্দো-প্যাসিফিক) ও সমতা বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সিমা মালহোত্রা আগেই ঢাকায় পৌঁছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলাপের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।