রাশমিকা মান্দানা-বিজয় দেবরকোণ্ডার বিয়ে ফেব্রুয়ারিতে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৪
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, তারা সোমবার (২ ফেব্রুয়ারি) বিয়ে করতে যাচ্ছেন।
একজন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া উদয়পুর থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর সাজে বিয়ের আসর তৈরি করা হচ্ছে। ভিডিওতে তিনি বলেন, “আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। ২ ফেব্রুয়ারি রাশমিকা ও বিজয়ের বিয়ে হচ্ছে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে জুটি সম্পর্কে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সোমবারের বিয়ে নিয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ গুজব।
সূত্রটি নিশ্চিত করেছেন, আসল বিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বিয়ের পর হায়দরাবাদে পরিবারের এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে রাজকীয় প্রীতিভোজের আয়োজনও করা হয়েছে।
এর আগে গত অক্টোবর মাসে জুটি বাগদান করেছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।