এবারও ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৬:৪৮
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবার রোজার ঈদে তার চ্যানেলে গান শোনাবেন না। ২০১৬ সাল থেকে প্রতি বছর ঈদে তিনি নিজের চ্যানেলে একক সংগীতানুষ্ঠান আয়োজন করতেন। করোনা সময় কিছু সময় থমকে গেলেও তার গান কখনো বন্ধ হয়নি। কিন্তু গত বছর থেকে গান পরিবেশনে ছন্দপতন দেখা দেয়, আর এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন না। খবরটি নিশ্চিত করেছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।
চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মাহফুজুর রহমান এবার নতুন কোনো গান পরিবেশন করবেন না। এটি গত বছরের পর এবারও ধারাবাহিক সিদ্ধান্ত।
ড. মাহফুজুর রহমানের প্রথম ভাইরাল গান ছিল ‘মন পড়ে রয়’। এরপর ‘স্মৃতির আল্পনা আঁকি’–এর মিউজিক ভিডিওতে তার অঙ্গভঙ্গি ও গায়কী নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মিম এবং ট্রল তৈরি হয়, যা তাকে আরও পরিচিতি এনে দেয়। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘মন পড়ে রয়’, ‘হৃদয় নাচে’ এবং ‘স্মৃতির আল্পনা আঁকি’। তিনি বাংলা গান ছাড়াও হিন্দি গান এবং একগুচ্ছ জনপ্রিয় ইসলামি সংগীতে কণ্ঠ দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।