মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

রাজধানীতে ঈদের শপিংয়ের সময় নায়িকা মৌমিতা মৌর আইফোন চুরি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৯:০০

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মৌমিতা মৌ রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদের শপিং করতে গিয়ে তার আইফোন চুরি হয়ে গেছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে মৌমিতা মৌ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (১৬ মার্চ) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কেউ তার ফেসবুক অ্যাকাউন্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছেন।

মৌমিতা মৌর চলচ্চিত্র জীবন শুরু হয় ২০১৩ সালে তোমারই আছি তোমারই থাকব সিনেমার মাধ্যমে, যা পরিচালনা করেছিলেন কালাম কায়সার। এরপর তিনি ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’-সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বড়পর্দার পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। বি টেক এক্সপার্ট হেয়ার অয়েল, মদিনা সরিষার তেল, শার্প ডিটারজেন্ট পাউডারসহ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে তাকে দেখা গেছে। এছাড়া নাটকেও তার দক্ষতা দেখানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top