রণবীরের সঙ্গে ইয়াশের তুলনা, যা বললেন তটিনী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৬
সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী সম্প্রতি বলেন, বলিউড হার্টথ্রব রণবীর কাপুর তার ‘শৈশবের ক্রাশ’। তিনি অকপটে স্বীকার করেন, “রণবীর কাপুর আমার খুবই পছন্দ। সে আমার ছোটবেলার ক্রাশ।”
একইসঙ্গে তিনি দেশীয় অভিনেতা ইয়াশ রোহানকেও কমিয়ে দেখাননি। তটিনী বলেন, “ইয়াশ ভাইয়াও খুব সুন্দর। আমরা ইয়াং মেয়েরা তাকে অনেক পছন্দ করি। তার চেহারার ফ্যান।”
তবে অভিনেত্রী মনে করিয়ে দেন, আসল সৌন্দর্য বাহ্যিক নয়, ব্যক্তিত্বে নিহিত। তার ভাষ্য, “একেকজনের পারসোনালিটি একেক রকম। মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার ব্যক্তিত্বে। যার ব্যক্তিত্ব যত স্ট্রং, সে তত বেশি সুন্দর।”
রণবীরের ব্যক্তিত্ব নিকট থেকে দেখার সুযোগ না থাকলেও ইয়াশের প্রতি তার মুগ্ধতা স্পষ্ট। তটিনী আরও যোগ করেন, বাহ্যিক সৌন্দর্য অস্থায়ী হলেও ব্যক্তিত্বই প্রকৃত আকর্ষণ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।