রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ফিটনেসেই আপস নেই!

আম্বানির প্রস্তাবও ফিরিয়ে দিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৭

সংগৃহীত

অনেক নাটকীয়তার পর শনিবার পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরের আয়োজক দেশ ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মা। বিশ্বকাপ শুরুর আগে একাধিক প্রোমোশনাল ভিডিও ও সাক্ষাৎকারে অংশ নিতে দেখা গেছে তাঁকে।

রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম আমেরিকার ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে প্রবেশ করেন রোহিত শর্মা। নির্ধারিত নিয়ম মেনে মাঠের মাঝখানে ট্রফি রাখার পর তিনি গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেন। আর সেখানেই রোহিতের এক ভিন্ন রূপ দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা।

এদিন ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভিআইপি বক্সে বসে থাকা মুকেশ আম্বানির পাশে গিয়ে বসেন রোহিত শর্মা। দু’জনের মধ্যে সৌজন্যমূলক হ্যান্ডশেকও হয়। ওই সারিতে আইসিসি-র প্রতিনিধি ও অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

হ্যান্ডশেকের পরেই মুকেশ আম্বানি রোহিত শর্মার দিকে চা ও বিস্কুট বাড়িয়ে দেন। তবে রোহিত তা গ্রহণ না করে হাসিমুখে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। টিভির পর্দায় এই দৃশ্য ধরা পড়তেই মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজ়েনরা রোহিতের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, মুকেশ আম্বানি মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধার এবং রোহিত শর্মা সেই দলেরই দীর্ঘদিনের সদস্য। তবুও নিজের ফিটনেস ও ডায়েটের সঙ্গে কোনও আপোষ না করে খাবারের প্রস্তাব ফিরিয়ে দেওয়াই মুগ্ধ করেছে সমর্থকদের। অনেকের মতে, এখানেই প্রমাণ হয় ফিটনেসই রোহিতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

জানা যায়, ২০২৫ সালে ক্রিকেট থেকে সাময়িক বিরতির সময় রোহিত শর্মা নিজের ওজন কমানোর দিকে বিশেষভাবে নজর দেন। কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করে তিনি প্রায় ১০ কিলোগ্রামের বেশি ওজন কমান। সেই সময় থেকেই কঠোর ডায়েট রুটিন মেনে চলছেন ভারতীয় অধিনায়ক।

এই ডায়েট এতটাই কড়া যে ড্রেসিংরুমে কেক কাটার সময়ও রোহিত তা এড়িয়ে যান। এমনকি ঘরোয়া ক্রিকেটে দর্শকরা বড়া-পাওয়ের মতো খাবার অফার করলেও সেগুলো গ্রহণ করেন না তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top