বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রার প্রয়াণ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৫
না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এর বাবা সুনীল মালহোত্রা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই দুঃসংবাদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সিদ্ধার্থ। বাবার প্রয়াণে অভিনেতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সিদ্ধার্থ তাঁর বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, “তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।”
এদিকে সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা আডভানি শ্বশুরের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণা করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলে। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলে। তোমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল তোমার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে তুমি বরাবর নজর রেখেছ। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছ। কিন্তু পরিবর্তে কিছুই চাওনি। তোমার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, তোমার শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা—এই সব কিছুই থেকে যাবে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে তোমায়। চিরশান্তিতে থেকো।”
বাবার প্রয়াণে পরিবার ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।