বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

মিরপুরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১০

সংগৃহীত

দেশের ক্রিকেটকে সাধারণ দর্শকের কাছে পৌঁছে দিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের অনুশীলন, দল নির্বাচন, প্রস্তুতি ও ম্যাচ ঘিরে খবর সংগ্রহে সাংবাদিকদের বড় একটি সময় কাটে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।

তবে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ৩১ জানুয়ারি স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই নির্দেশনায় বলা হয়, কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং পূর্বঘোষিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কভার করার ক্ষেত্রেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

এ নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার মধ্যেই আজ মঙ্গলবার নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিসিবিতে সাংবাদিক প্রবেশের বিধিনিষেধ তুলে দেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন,

“আমি নিজেই জানি না ঢুকতে দেওয়া হয় না। আপনারা কাল মাঠে যাবেন। আমি দেখব। সমস্যা হলে আমাকে বলবেন, আমি সিইওকে বলে দিচ্ছি, যেন কালকে থেকে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন।”

পরে উপস্থিত সাংবাদিকদের সামনেই বিসিবির সিইওকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top