বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

আয়বহির্ভূত সম্পদ মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে গ্রেফতারের নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৭

সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ-কে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক জাকির হোসেন আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি করেছেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে তারা সম্পদের উৎস গোপন কিংবা স্থানান্তর করেছেন বলেও অভিযোগ করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে জেল হাজতে থাকা নুরুজ্জামানকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রংপুরের জুম্মাপাড়া পোস্ট অফিস এলাকার ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top