বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর চলাচলে জনদুর্ভোগ না করতে আইজিপিকে কঠোর নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০২

সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো ধরনের দুর্ভোগ না হয়—সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-কে কঠোর নির্দেশনা দিয়েছেন।

বুধবার আইজিপি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চলাচলের কারণে যাতে সাধারণ জনগণের ভোগান্তি না হয় এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে—সে বিষয়ে তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি আরও বলেন, আজ প্রধানমন্ত্রীর মুভমেন্টের কারণে কিছু সড়কে আগাম যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার ছিল নতুন সরকারের প্রথম কর্মদিবস। এদিন রাজধানীজুড়ে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা দেখা যায়। ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক সদস্যদের।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। শপথ গ্রহণের পর বুধবার তিনি জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top