ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সাময়িক বিরতিতে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৭
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সাবলীল অভিনয় ও শরীরী সৌন্দর্যের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
নাটকের ব্যস্ত শিডিউল ও শুটিংয়ের চাপের মাঝেই সম্প্রতি তিনি হঠাৎ বিরতির ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি ভক্তদের সঙ্গে একটি বার্তা শেয়ার করেছেন, যেখানে জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে তাকে একটু থামা প্রয়োজন।
এক পোস্টে মাহি লিখেছেন, “প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারি, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।” তিনি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী বিদায় নয়। মাহি বলেন, “তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।”
মাহির পোস্টের নিচে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, কাজের চাপের কারণে মানসিক প্রশান্তির জন্য বিরতি নেওয়া প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে বিরতির কারণ নিয়ে মাহি আর বিস্তারিত কিছু জানাননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।