অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ বানানোর প্রবণতার সমালোচনা করলেন পিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৯
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার মা-হারা একটি বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে—যেন সেটিই তার একমাত্র আশ্রয়। হৃদয়স্পর্শী এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে বহু মানুষকে।
এই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়েছেন মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। তবে অসহায় প্রাণীটির গল্পকে ঘিরে কিছু ব্র্যান্ডের প্রচারণামূলক তৎপরতায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে পিয়া লেখেন, “দেখলাম ও একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিল।”
অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ বানানোর প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, “ইমোশনাল কথা লিখে মার্কেটিং করা হচ্ছে। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। এটা খুব স্বার্থপর মনে হয়। অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।