বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

অনিশ্চিত বলিউড ক্যারিয়ার,তামান্না ভাটিয়ার খোলামেলা স্বীকারোক্তি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৩

সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে অভিনয়জগতে পা রাখেন তামান্না ভাটিয়া। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনোদন জগতের অনিশ্চয়তা এবং অর্থ সঞ্চয়ের গুরুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তামান্না বলেন, অনেক সময় অভিনেতারা একসঙ্গে প্রচুর কাজ করে বিপুল অর্থ আয় করেন। তবে সেই অর্থ সঠিকভাবে বিনিয়োগ না করলে ক্যারিয়ারের শেষভাগে আর্থিক সংকটে পড়তে হতে পারে। তার মতে, আয়ের উৎস বাড়ানো এবং সঞ্চয়ের কৌশল জানা না থাকলে যে কেউ সমস্যায় পড়তে পারেন।

ক্যারিয়ারের শুরুতে তার উপার্জনের পুরো হিসাব-নিকাশ দেখাশোনা করতেন তার বাবা। এখনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তে বাবার পরামর্শ নেন তিনি। তামান্না জানান, বাবার পরামর্শেই তিনি রিয়েল এস্টেট, গয়না ও অন্যান্য লাভজনক খাতে বিনিয়োগ করেছেন। তার একটি শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিও রয়েছে, যা তাকে আর্থিকভাবে নিরাপদ রাখছে।

সাক্ষাৎকারে তিনি অতীতের কয়েকজন বড় তারকার আর্থিক সংকটের প্রসঙ্গও তোলেন। নব্বইয়ের দশকে ব্যবসায়িক কারণে দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, যদিও পরবর্তীতে কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়ান তিনি। এছাড়া জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ এবং এক সময়ের সুপারস্টার ভারত ভূষণ-ও জীবনের এক পর্যায়ে চরম আর্থিক সংকটে পড়েছিলেন।

তামান্নার মতে, এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি। ক্যারিয়ারের উত্থান-পতনের মধ্যেও আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের বিকল্প নেই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top