সৌরভের বায়োপিকে স্ত্রী ডোনার চরিত্রে শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১২:৫০
বলিউড অভিনেতা রাজকুমার রাও এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়-এর জীবন। বহুল প্রতীক্ষিত এই বায়োপিক পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে। ঘোষণার পর থেকেই ছবিটি নিয়ে দর্শকমহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
নতুন প্রতিবেদনে জানা গেছে, সৌরভের বাবা-মায়ের চরিত্রে দেখা যেতে পারে দুই অভিজ্ঞ অভিনেতাকে। তাঁর মা নিরূপমা দেবীর ভূমিকায় সম্ভাব্য নাম অপরাজিতা আঢ্য। আর বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে পারেন বোমান ইরানি। প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া-র ভূমিকায় শোনা যাচ্ছে গজরাজ রাও-এর নাম।অন্যদিকে, সৌরভের স্ত্রী ডোনার চরিত্রে শ্রদ্ধা কাপুর-এর নাম শোনা যাচ্ছে।
খবর অনুযায়ী, চরিত্রটি গভীরভাবে আত্মস্থ করতে রাজকুমার কয়েকদিন সৌরভের বাড়িতে সময় কাটাবেন। মার্চের দ্বিতীয় সপ্তাহে ইডেন গার্ডেন্স-এ শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।