বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

পরিত্যক্ত সরকারি ভবনগুলোতে গড়ে উঠবে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৭:২৩

সংগৃহীত

সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে জনগণের স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনেই প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা এসব ভবনকে সংস্কার করে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীন প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবনগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলোকে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। ভবনগুলো সংস্কার ও উপযোগী করে তুললে একদিকে যেমন পরিত্যক্ত স্থাপনার সঠিক ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে সাধারণ মানুষও সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top