বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মরণোত্তর স্বাধীনতা পুরুস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৭:২৯

সংগৃহীত

দেশ গঠনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হবে।

এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলো হলো—

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) — স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান

২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ — মুক্তিযুদ্ধ

৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) — মুক্তিযুদ্ধ

৪. অধ্যাপক ড. জহুরুল করিম — বিজ্ঞান ও প্রযুক্তি

৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল — চিকিৎসাবিদ্যা

৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) — সাহিত্য

৭. এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) — সংস্কৃতি

৮. বশির আহমেদ (মরণোত্তর) — সংস্কৃতি

৯. জোবেরা রহমান (লিনু) — ক্রীড়া

১০. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) — পল্লী উন্নয়ন

১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা/জনসেবা

১২. এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ — সমাজসেবা/জনসেবা

১৩. মো. সাইদুল হক — সমাজসেবা/জনসেবা

১৪. গণস্বাস্থ্য কেন্দ্র — সমাজসেবা/জনসেবা

১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর) — সমাজসেবা/জনসেবা

১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর) — জনপ্রশাসন

১৭. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি — গবেষণা ও প্রশিক্ষণ

১৮. অধ্যাপক ড. এম এ রহিম — গবেষণা ও প্রশিক্ষণ

১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া — গবেষণা ও প্রশিক্ষণ

২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) — পরিবেশ সংরক্ষণ

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস ২৬ মার্চ এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top