ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি নতুন সিনেমা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:৪৫
ঈদ মানেই নতুন সিনেমা, আনন্দ আর উৎসব। এবারের ঈদে দর্শকদের জন্য বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে পাঁচটি নতুন ছবি। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তাদের সর্বসাধারণের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছে।
এই তালিকার অন্যতম সিনেমা মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এটি একটি গ্যাংস্টারধর্মী গল্প, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। টিজারে দেখা যায় শাকিব খান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শক্তিশালী গ্যাংস্টারের চরিত্রে। সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
শাকিব খানের ‘প্রিন্স’ ছাড়াও মুক্তির অপেক্ষায় থাকা চারটি সিনেমা হলো—‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’।
প্রেশার কুকার: নির্মাতা রায়হান রাফীর সিনেমা, চারজন নারী চরিত্রের গল্প। অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
দম: নির্মাতা রেদওয়ান রনির সিনেমা। অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। এটি বেঁচে থাকার সংগ্রামের গল্প।
রাক্ষস: নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ছবি। প্রধান চরিত্রে সিয়াম আহমেদ। সিনেমায় প্রেম, পারিবারিক নাটক এবং অ্যাকশনের মিশ্রণ রয়েছে।
বনলতা এক্সপ্রেস: তানিম নূরের সিনেমা, হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’-এর অনুপ্রেরণায় নির্মিত। ট্রেনযাত্রার মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত জীবন ও গল্প ফুটে উঠেছে। অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধন।
চলচ্চিত্র বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন নিশ্চিত করেছেন, এই পাঁচটি সিনেমা ঈদে মুক্তির জন্য সব নিয়ম মেনে অনুমোদন পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।