মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৫:৫৩

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলভুক্ত দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহর কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। ওমান উপসাগরের তীরবর্তী ফুজাইরাহ বন্দর থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় জাহাজটি হামলার শিকার হয়।

জাহাজটিতে বিস্ফোরক কোনো বস্তু আঘাত হানে। এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কোনো মাধ্যম—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলায় জাহাজটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

হরমুজ প্রণালির নিকটবর্তী ফুজাইরাহ সমুদ্রবন্দর সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির অধিকাংশ জ্বালানি তেল এই বন্দর দিয়েই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। তবে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে বন্দরটির কার্যক্রম ব্যাহত হয়েছে।

এদিকে ভোরে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা দেখা দিলে সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এতে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও আকাশসীমা খুলে দেওয়া হয় এবং বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top