বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

নিরাপত্তা সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাগদাদের জাদিরিয়া এলাকার একটি ভবনে বোমা ফেলা হয়েছে। নিহতরা ওই ভবনের বাসিন্দা এবং একটি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিলেন।

এর আগে সোমবার রাতে ওই গোষ্ঠী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায়। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে দূতাবাসভবন ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ড্রোন হামলার পর দূতাবাস থেকে কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে।

মার্কিন বাহিনী ওই রকেট হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জাদিরিয়ায় বিমান অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ড্রোন হামলায় বাগদাদের মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা সি-আরএএম এয়ার ডিফেন্স সিস্টেমও ধ্বংস হয়ে গেছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top