বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রায় ৬ লাখ ফলোয়ারের পেইজ হারালেন ফারুক আহমেদ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪০

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা ফারুক আহমেদ। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, প্রায় ৬ লাখ ফলোয়ারের একটি ফেসবুক পেজ এবং ব্যক্তিগত আইডি বন্ধ হয়ে যাওয়ার পেছনে তার পরিচিত ও ঘনিষ্ঠ কিছু মানুষের ভূমিকা ছিল।

অভিনেতা জানান, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে তার জনপ্রিয় পেজ (প্রায় ৬ লাখ অনুসারী) এবং ব্যক্তিগত আইডি (প্রায় ৩ লাখ অনুসারী) হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে তখন গভীরভাবে বিস্মিত করেছিল বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষায়, “আমার পরিচিত লোকই মিথ্যা অভিযোগ করে আমার পেজ ও আইডি বন্ধ করে দিয়েছে। যিনি ছিলেন আমার খুব কাছের একজন।”

ফারুক আহমেদ আরও বলেন, পরবর্তীতে তিনি জানতে পারেন কারা ওই অভিযোগের সঙ্গে জড়িত ছিল, তবে বিষয়টি নিয়ে তখন সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি।

অভিনেতার মতে, ব্যক্তিগত সম্পর্কের ভেতর থেকেই এমন আঘাত এসেছে, যা তাকে সবচেয়ে বেশি হতবাক করেছে। তিনি বলেন, “মানুষকে চেনা কঠিন, কাছের মানুষই কখনো কখনো শত্রু হয়ে যায়।”

পেজ বন্ধ হওয়ার পর তিনি নতুন করে ফেসবুকে ফিরে আসেন। বর্তমানে তার নতুন অ্যাকাউন্টে অল্প সময়েই প্রায় আড়াই লাখ অনুসারী যুক্ত হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, নতুন আইডি খুলে ভক্তদের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছেন এবং ভালো সাড়া পাচ্ছেন।

এছাড়া তার নামে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেতা। ভক্তদের তিনি এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

সব মিলিয়ে ফেসবুক অভিজ্ঞতা ও ব্যক্তিগত অভিযোগ নিয়ে আবারও আলোচনায় এলেন জনপ্রিয় এই অভিনেতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top