শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

'মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন'

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১২:১৫

সংগৃহীত

বলিউডে আবারও উঠে এলো কাস্টিং কাউচ বিতর্ক। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক অস্বস্তিকর অভিজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাদালসা শর্মা।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে এক পরিচিত চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে তিনি সরাসরি কুপ্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন।

মাদালসার ভাষ্যমতে, প্রথমে বিষয়টি ছিল একটি সাধারণ অডিশন বা সিনেমার মিটিং বলে মনে হলেও ধীরে ধীরে কথোপকথন অস্বস্তিকর দিকে মোড় নেয়। পরিচালক তার কাছে জানতে চান তিনি বিকিনি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কি না এবং পরে সেটি পরেই তার সামনে উপস্থিত হওয়ার প্রস্তাব দেন।

তিনি বলেন, ওই পরিচালক নাকি তার “বডি ল্যাঙ্গুয়েজ” দেখতে চান বলে দাবি করেছিলেন। তবে এই প্রস্তাবে তিনি স্পষ্টভাবে আপত্তি জানান এবং বলেন, পেশাদার কাজের প্রয়োজনে ক্যামেরার সামনে পোশাক পরতে তার আপত্তি নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়।

মাদালসা আরও জানান, তিনি তখনই সেই মিটিং থেকে বেরিয়ে আসেন এবং স্পষ্টভাবে জানিয়ে দেন যে যোগ্যতা ছাড়া কোনো আপস করবেন না।

পরবর্তীতে তিনি জানতে পারেন, ওই চরিত্রটি অন্য একজন অভিনেত্রী পেয়েছিলেন এবং তার সঙ্গে পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল—যা নিয়ে তখন বিনোদন মহলেও আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, ‘অনুপমা’ ধারাবাহিকে কাব্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান মাদালসা শর্মা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top