ভারতের বিধানসভা ভোটে তারকা প্রার্থীরা কে কোথাও পিছিয়ে কোথাও এগিয়ে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৭:৪২
ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোট গণনায় তারকা প্রার্থীদের ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু-তে চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের জনপ্রিয় ব্যক্তিদের ভোটযুদ্ধে অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনকে আরও আলোচিত করে তুলেছে।
পশ্চিমবঙ্গের একাধিক আসনে তারকা প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরাহনগর আসনে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে আছেন বলে জানা গেছে। একইভাবে ব্যারাকপুরে রাজ চক্রবর্তী-ও প্রতিদ্বন্দ্বীর তুলনায় পিছিয়ে রয়েছেন।
অন্যদিকে সোনারপুর দক্ষিণে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এগিয়ে রয়েছেন বলে গণনায় দেখা যাচ্ছে। কলকাতার মানিকতলা আসনে শ্রেয়া পাণ্ডে পিছিয়ে আছেন।
করিমপুর আসনে অভিনেতা সোহম চক্রবর্তী এগিয়ে রয়েছেন। রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সী পিছিয়ে আছেন। হাওড়ার শিবপুরে রুদ্রনীল ঘোষ এগিয়ে থাকলেও শ্যামপুরে হিরণ চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। টালিগঞ্জ আসনে পাপিয়া অধিকারীও প্রতিদ্বন্দ্বীর তুলনায় পিছিয়ে আছেন।
তামিলনাড়ুতে পরিস্থিতি তুলনামূলকভাবে ভিন্ন। নতুন রাজনৈতিক দল তামিলগা ভেট্ট্রি কাজাগম-এর নেতা থালাপথি বিজয় একাধিক আসনে এগিয়ে আছেন বলে প্রাথমিক গণনায় ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে আসামে অভিনেতা পৃথ্বীরাজ রাভা তেজপুর আসনে এগিয়ে রয়েছেন।
বিশ্লেষকদের মতে, তারকা পরিচিতি সব সময় ভোটে সাফল্য নিশ্চিত করে না—পশ্চিমবঙ্গের ফলাফল তা স্পষ্ট করছে। তবে তামিলনাড়ুতে তারকা প্রভাব নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফলের পরই পুরো চিত্র পরিষ্কার হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।