ঈদে আসছে ‘রইদ’, নতুন গান নিয়ে রহস্যময় বার্তা নাজিফা তুষির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৩৫
সিনেমায় অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই আলোচনায় আসা নাজিফা তুষি এবার ফিরছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্র।
এরই মধ্যে সিনেমাটির ট্রেলার এবং প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ পেতে যাচ্ছে দ্বিতীয় গান ‘মন ছাড়া কি?’।
গানটি আজ (৭ মে) সন্ধ্যায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে নিজের ফেসবুকে টিজার শেয়ার করে তুষি লেখেন, “তোমরা চোখটা খুলে রাখো সন্ধ্যায়, আসছে নতুন গান।” তার এই বার্তায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।