ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৬
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করেছেন নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ভোটারের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে লড়াই করা হবে বলেও উল্লেখ করেছেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “ভোটের অধিকার একবার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে।” তিনি আরও বলেন, নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসব হওয়া উচিত। ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের পছন্দের স্বাধীনতা উপভোগ করবে।
এর আগে রোববার রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা জারি করেছে ইসি। নির্বাচনের জন্য দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং নির্বাচনী আনসার/ভিডিপি অ্যাপ ব্যবহারকারী নির্দিষ্ট দুই জন আনসার ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।