নির্বাচন করতে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগের কারণে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনের বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদালতের আদেশের পর এই তিন প্রার্থী এবার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধার মুখে নেই।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে। নাহিদ ইসলাম ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন। আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। ফলে এম এ কাইয়ুম নির্বাচনে অংশ নিতে পারবেন।
বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ইসিতে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। নির্বাচন কমিশন আবেদন খারিজ করলে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। হাইকোর্ট রিট খারিজ করলে ইউসুফ সোহেল লিভ টু আপিল করেন। আজ আদালত আপিলও খারিজ করেছেন।
বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। ঋণখেলাপি ও মনোনয়ন চ্যালেঞ্জের অভিযোগে আপিল করেছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। উভয় আপিল পরে প্রত্যাহার করা হয়।জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিনের রিটও খারিজ হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।