বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

তিন বিএনপি প্রার্থীর নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ

আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮

ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনে চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-২ ও শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থীরা অংশ নিতে পারবেন বলে আপিল বিভাগ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। তবে তাদের বিরুদ্ধে করা আপিলের অনুমতি চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে, চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে ঋণখেলাপি এবং শেরপুর-২ আসনের প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে এই তিন আসনের জামায়াত প্রার্থীরা আপিলের অনুমতির আবেদন করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top