মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারে পাওয়া গেল সাংবাদিক আলী মামুদের লাশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৭

সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকাল এর সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ খবরটি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top