রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

সাতবারের মতো পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৪

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল সাতবারের মতো পিছিয়ে আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব)-এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন নতুন তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করে। তবে ইনকিলাব মঞ্চ অভিযোগপত্রে সন্তুষ্ট না হওয়ায় আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর গণসংযোগে অংশ নেয়ার সময় বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দুই দিন পর সিঙ্গাপুরে নেওয়া হয়, কিন্তু ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

অভিযোগপত্র অনুযায়ী, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহমীমাংসা সহযোগীদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতেই তারা পূর্ব পরিকল্পিতভাবে হাদির নির্বাচনি প্রচারে অনুপ্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখিত ১৭ জন আসামির মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন। বাকি আসামিরা তদন্তকারীদের হেফাজতে রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top