রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

ছয় মাসের খাদ্য ও ২৯ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৫

সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রেখে যাচ্ছে এবং আগামী সরকারকে ছয় মাসের খাদ্য ও ২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভসহ হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের সময় রিজার্ভ মাত্র ১৫ বিলিয়ন ডলার ছিল এবং ব্যাংকগুলো কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিল। “বর্তমানে রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারে উপনীত করা হয়েছে। যে রিজার্ভ রেখে যাচ্ছি, তাতে ছয় মাসের খাদ্য নিশ্চয়তা রয়েছে। অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক ব্যবস্থা একটি স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছে।”

তিনি আরও বলেন, গত ১৮ মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি। ফ্যাসিস্টদের কার্যক্রম মোকাবিলা করতে গিয়ে অনেক সংস্কার ও আইনগত কাঠামোও গড়ে তোলা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top