বসুন্ধরায় জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার কার্যালয়ে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তিনি জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিতে এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।