অভিনেত্রী তানিয়া বৃষ্টির মাথায় টিউমার, হাসপাতালে ভর্তি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৩
ভালোবাসা দিবসের আনন্দের মধ্যে খারাপ সংবাদ দিলেন সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। জানা গেছে, তার মাথায় টিউমার ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আজ (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তানিয়া বৃষ্টি। পোস্টে তিনি হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া হাতে মুখ-মাথা ঢেকে রাখার ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সকলের দোয়া কামনা করেন। এছাড়া জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে।
রাশেদ মামুন অপু আরও জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন চলছে। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায়, তার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে, অসুস্থতার সময়ে তাকে শুটিং বা কাজের জন্য ফোন বা বার্তা দিয়ে বিরক্ত না করা হোক। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সকলের সঙ্গে যোগাযোগ করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।