ইফতারে ঘরেই বানান মজাদার চিকেন ব্রেড টোস্ট
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯
ইফতারে প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। রোজার মাসে স্বাদে একটু বৈচিত্র্য আনতে ঘরেই তৈরি করতে পারেন সহজ ও সুস্বাদু চিকেন ব্রেড টোস্ট। কম সময়েই তৈরি করা যায় এই মুখরোচক আইটেমটি। রেসিপিটি দিয়েছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প।
ব্রেড স্লাইস – ৮টি, সেদ্ধ ও কুচি করা মুরগির মাংস – ১ কাপ, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি – ২–৩ট, গোলমরিচ গুঁড়া – ¼ চা চামচ, ধনে পাতা কুচি – ১ চা চামচ, ব্রেড ক্রাম – প্রয়োজন অনুযায়ী, লবণ – স্বাদমতো, মেয়নেজ বা টমেটো সস – ২ টেবিল চামচ, ডিম – ১টি, ভাজার জন্য তেল – পরিমাণমতো
প্রথমে একটি বাটিতে সেদ্ধ ও কুচি করা মুরগির মাংস নিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, গোলমরিচ গুঁড়া, ধনে পাতা, লবণ এবং মেয়নেজ বা টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এরপর একটি ব্রেড স্লাইসের এক পাশে সমানভাবে মুরগির মিশ্রণ ছড়িয়ে দিন। ওপর থেকে আরেকটি ব্রেড স্লাইস দিয়ে ঢেকে হালকা চেপে স্যান্ডউইচ তৈরি করুন।
অন্য একটি পাত্রে ডিম ভালোভাবে ফেটে নিন। প্রস্তুত স্যান্ডউইচটি ডিমে চুবিয়ে নিন। চুলায় মাঝারি আঁচে প্যানে তেল গরম করে স্যান্ডউইচটি সোনালি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন ব্রেড টোস্ট।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।