শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২
রাজধানী ঢাকা-তে কেনাকাটা বা ঘুরতে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে ভোগান্তিতে পড়তে পারেন ক্রেতা ও দর্শনার্থীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকার বিপণিবিতান, পাইকারি বাজার ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ থাকবে-
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা পাইকারি মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে-
সামরিক জাদুঘর: বাংলাদেশ সামরিক জাদুঘর বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। শনি থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে টিকিটের বিনিময়ে দূরবীনে আকাশ পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।
শিশু একাডেমি জাদুঘর: বাংলাদেশ শিশু একাডেমি-এর জাদুঘর শুক্র ও শনিবার বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।