সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

আসন্ন নির্বাচনে ডিএমপি চালু করলো বিশেষ হটলাইন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৯

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ হটলাইন নম্বর চালু করেছে। এসব হটলাইনের মাধ্যমে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানাতে পারবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচন প্রভাবিত করার মতো ঘটনার বিষয়ে নাগরিকদের সরাসরি এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হলো।

ডিএমপি যে হটলাইন নম্বরগুলো চালু করেছে তা হলো:

  • 01320037358
  • 01320037359
  • 01320037360

ডিএমপি আশা করছে, নাগরিকদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top