সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার মোবাইল হ্যাকড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৭

সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, তার মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সতর্কবার্তার মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুকে দেওয়া বার্তায় তিনি লেখেন, “আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন তিনি। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়-এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top